প্রকাশ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৩:১০ পিএম (ভিজিট : ২৫৬)

X
নাটোরের বড়াইগ্রামে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১আগষ্ট) বিকেলে উপজেলার চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান গোলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনাজ পারভীন,জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম মালিথা, সাধারণ সম্পাদক মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ সরকার, নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি জুলফিকার আলী মিঠু,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী সহ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
-বাবু/এ.এস