প্রকাশ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৩:১৭ পিএম (ভিজিট : ২৫০)

X
পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিক লীগ মঠবাড়িয়া উপজেলা শাখার আয়োজনে বুধবার সন্ধ্যায় স্থানীয় ব্যাংক পাড়ার দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ। উপজেলা শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, পৌর যুবলীগ সভাপতি তৌহিদ মাসুম, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা শাহীন মিয়া, মো. রামিম আহমেদ প্রমুখ। সময় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ১৫ আগষ্টে নিহত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শাহদাৎবরনকারী শহীদদের রুহের মাগফেরত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
-বাবু/এ.এস