কমলনগরে স্বল্প মূল্যে টিসিবি কার্ডধারীদের মাঝে চাল বিক্রি শুরু

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরের কমলনগরে ওএমএস ডিলারের মাধ্যমে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্প মূল্যে চাল বিক্রি শুরু হয়েছে।বৃহস্পতিবার সকালে

2022-09-01T15:50:09+00:00
2022-09-01T15:50:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলনগরে স্বল্প মূল্যে টিসিবি কার্ডধারীদের মাঝে চাল বিক্রি শুরু
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৩:৫০ পিএম   (ভিজিট : ৩০২)
X

সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরের কমলনগরে ওএমএস ডিলারের মাধ্যমে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্প মূল্যে চাল বিক্রি শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে হাজিরহাট বাজারের তালপট্টি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, চরফলকন ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাঘা, খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মহসীন ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মো.তারেকুল আলম প্রমুখ। জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় অনুযায়ী সপ্তাহে ৫দিন এ উপজেলায় দুই জন ডিলারের মাধ্যমে ৪ মেট্টিক টন চাল বিক্রি করা হবে। প্রতি কার্ডধারীরা ৩০টাকা কেজি দরে ৫ কেজি চাল নিতে পারবে। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy