হাতীবান্ধায় ৩০ টাকা কেজির চাউল বিক্রির উদ্ধোধন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের হাতীবান্ধায় ৩০টাকা দরে ওএমএস'র চাউল বিক্রির উদ্ধোধন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলার অডিটোরিয়াম চত্বরে উক্ত চাউল বিক্রির উদ্ধোধন

2022-09-01T16:05:40+00:00
2022-09-01T16:05:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হাতীবান্ধায় ৩০ টাকা কেজির চাউল বিক্রির উদ্ধোধন
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৪:০৫ পিএম   (ভিজিট : ৩৩৬)
X

লালমনিরহাটের হাতীবান্ধায় ৩০টাকা দরে ওএমএস'র চাউল বিক্রির উদ্ধোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার অডিটোরিয়াম চত্বরে উক্ত চাউল বিক্রির উদ্ধোধন করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন।

এ সময় হাতীবান্ধা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবু হেনা মোস্তফা কালাম, উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা শরীফুল আলম, সিংগীমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, ওএমএস চাউল বিক্রির  ডিলার মনোয়ারা বেগম, সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুস সামাদ, ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান দিগন্তসহ আরও অনেকে।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন বলেন, সাময়িক দ্রব্য মূল্য পরিস্থিতির কারনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বস্তরের মানুষের কথা চিন্তা করে ৩০ টাকা দরের ওএমএস চাউলের ব্যবস্থা করেছেন। সপ্তাহে ৫দিন চাউল বিক্রি ও প্রত্যেকে ৫ কেজি করে চাউল ক্রয় করতে পারবেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy