প্রকাশ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৪:৩৭ পিএম (ভিজিট : ৩৭৪)

X
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি নামক স্থানে যাত্রী বাহী বাস ও লড়ি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে বিজয়নগর উপজেলার বুধন্তি নামক স্থানে ঢাকা সিলেট মহাসড়কের যাত্রী বাহী বাস ও লড়ি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছে।
আহতদেরকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যেক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে ঢাকা গামী লড়ি ট্রাকের সাথে বিপরীত দিক দিয়ে আসা কুমিল্লা থেকে ছেড়ে আসা রয়েল কোচ বাসের এর মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি খাঁদে পরে যায়।এতে বাসের প্রায় ১৫ জন যাত্রী আহত হয়।
হাইওয়ে থানার ওসি সুখেন্দ ঘোষ সত্যতা নিশ্চিত করে বলেন, বুধন্তি নামক স্থানে ঢাকা সিলেট মহাসড়কের যাত্রী বাহী বাস ও লড়ি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছে।আর আহতদেরকে চিকিৎসার জন্য মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতলে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
বাবু/এসএম