কালীগঞ্জে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

সহিদুল ইসলাম কালীগঞ্জ(লালমনিরহাট)

সারাবাংলা

লালমনিরহাটের কালীগঞ্জে টিসিবি কার্ডধারী ও সাধারণ ভোক্তাদের মাঝে খাদ্য অধিদপ্তর কর্মসূচির আওতায় ৩০ টাকা দরে খোলা বাজারে চাল

2022-09-01T16:39:32+00:00
2022-09-01T16:39:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু
সহিদুল ইসলাম কালীগঞ্জ(লালমনিরহাট)
প্রকাশ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৪:৩৯ পিএম   (ভিজিট : ২৮৬)
X


লালমনিরহাটের কালীগঞ্জে টিসিবি কার্ডধারী ও সাধারণ ভোক্তাদের মাঝে খাদ্য অধিদপ্তর কর্মসূচির আওতায় ৩০ টাকা দরে খোলা বাজারে চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ডিলারদের মাধ্যমে চাল বিক্রি কর্মসূচির ভার্চুয়্যালে উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল হক, তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নুরইসলাম আহমেদ, কালীগঞ্জ থানার ওসি তদন্ত  মাহবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলালসহ আরো অনেকে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান বলেন, দরিদ্র ভোক্তা পর্যায়ে খাদ্য পণ্য সহজলভ্য করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। সার্বক্ষণিক তদারকির মাধ্যমে নিম্নআয়ের লোকজনের মাঝে এ চাল বিক্রয় করা হবে। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল হক বলেন, ‘সপ্তাহে ৫ দিন সুলভ মূল্যে প্রতি কেজি চাল ৩০ টাকা করে বিক্রি করা হবে। উপজেলা পর্যায়ে ২ জন ডিলার প্রতিদিন ২ মে. টন করে মোট ৪ মে. টন চাল বিক্রি করতে পারবেন। প্রতি ডিলার প্রতিদিন জনপ্রতি ৫ কেজি করে চাল বিক্রি করবেন।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy