গলাচিপা থিয়েটারেরের আয়োজনে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী)

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, সঙ্গীত ও নাট্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায়

2022-09-01T16:42:14+00:00
2022-09-01T16:42:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপা থিয়েটারেরের আয়োজনে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি
সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪২ পিএম   (ভিজিট : ৩০৪)
X


পটুয়াখালীর গলাচিপায় জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, সঙ্গীত ও নাট্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় গলাচিপা থিয়েটার প্রাঙ্গণে গলাচিপা থিয়েটারের উদ্যোগে ও আবদুল গণি স্মৃতি পাঠাগারের সহযোগিতায় এ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। 

গলাচিপা থিয়েটার কমিটির সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুজ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো। 

আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রেজাউল করিম ও আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মো. শামীম মিয়া, প্রচার সম্পাদক কাওসার আহম্মেদ তালুকদার, দপ্তর সম্পাদক সমির দেবনাথ, আবদুল গণি স্মৃতি পাঠাগার কমিটির সভাপতি ডা. অনিল মন্ডল, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রুসেল প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গলাচিপা থিয়েটার ও আবদুল গণি স্মৃতি পাঠাগার কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy