ট্রেনে কাটা রোগীর পাশে দাঁড়ালেন গোমস্তাপু্রের ইউএনও

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রেনে পিছলে পড়ে ডান পা কাটা রোগীর পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন গোমস্তাপুরের ইউএনও আসমা খাতুন।বৃহস্পতিবার

2022-09-01T16:46:28+00:00
2022-09-01T16:46:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ট্রেনে কাটা রোগীর পাশে দাঁড়ালেন গোমস্তাপু্রের ইউএনও
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪৬ পিএম   (ভিজিট : ৬২১)
X


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রেনে পিছলে পড়ে ডান পা কাটা রোগীর পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন গোমস্তাপুরের ইউএনও আসমা খাতুন। 

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালুপুর গ্ৰামের আখতারুলের বাড়িতে গিয়ে তার হাতে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল ইসলাম শ্যামল।

উল্লেখ্য: গত ২০ জুলাই বোয়ালিয়া ইউনিয়নের কালুপুর গ্ৰামের হাবিবুর রহমানের ছেলে আখতারুল রাজশাহী থেকে কমিউটার ট্রেনযোগে রহনপুর ফেরার পথে নাচোল রেলওয়ে স্টেশনে পানি পান করার জন্য নামে। পানি পান করা অবস্থায় ট্রেনটি ছেড়ে দিলে সে দৌড় দিয়ে ট্রেন ধরতে গিয়ে পা পিছলে পড়ে যায়। এতে করে তার ডান পা কাটা পড়ে। পরবর্তীতে তাকে প্রথমে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়। বর্তমানে সে বাড়িতে অবস্থান করে মানবেতর জীবনযাপন করছে।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy