প্রকাশ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪৯ পিএম (ভিজিট : ৩৬১)

X
সিরাজগঞ্জের শাহজাদপুরে খাদ্য মন্ত্রনালয় কতৃক খোলা বাজারে টিসিবি'র কার্যক্রম সমন্বয় সাধনের মাধ্যমে খোলা বাজারে চাউল বিক্রির শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে খাদ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন আয়োজিত শাহজাদপুর পৌর সদরের শেরখালী উপজেলা মসজিদ মার্কেটে মজনু ট্রেডার্সে খোলা বাজারে চাউল বিক্রির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোঃ জহুরুল ইসলাম প্রমূখ।
জানা যায়, পৌর এলাকায় ৪ টি ডিলারের মাধ্যমে ৪ টি স্থানে ৩০ টাকা কেজি দরে মাথাপিছু ৫ কেজি করে চাউল বিক্রয় করা হবে।শুক্রবার শনিবার বাদ রেখে সপ্তাহে ৫দিন মাসে ২২ দিন প্রতিটি ডিলার ২ টন করে এ চাউল বিক্রি করতে পারবে। সেপ্টেম্বর, অক্টবর ও নভেম্বর ৩ মাস এ চাউল বিক্রির কার্যক্রমে ৫শ ২৮ টন চাউল বরাদ্দ দিয়েছে খাদ্য মন্ত্রনালয়।
টিসিবি কার্ডধারীরা খোলা বাজারে এ চাউল ক্রয়ের অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোঃ জহুরুল ইসলাম।
বাবু/এসএম