দীক্ষা নিল শ্রীমঙ্গলের ১১ স্কুলের ১৯২ গার্ল গাইড

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

'সুন্দর বিশ্বের জন্য আমরা গার্ল গাইড'- এ স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের আয়োজনে ১১ টি

2022-09-01T17:02:22+00:00
2022-09-01T17:02:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দীক্ষা নিল শ্রীমঙ্গলের ১১ স্কুলের ১৯২ গার্ল গাইড
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৫:০২ পিএম   (ভিজিট : ৫৬৪)
X


'সুন্দর  বিশ্বের জন্য আমরা গার্ল গাইড'- এ স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের আয়োজনে ১১ টি বিদ্যালয়ের ১৯২ গার্ল গাইড আজ দীক্ষা নিয়েছে।

বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের শ্রীমঙ্গল শাখা আয়োজিত শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়। এরমধ্যে ছিল গার্ল গাইডদের পরীক্ষা, ব্যাজ প্রদান, শপথ অনু্ষ্ঠান, দীক্ষামন্ত্র পাঠ ও সনদপত্র বিতরন।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল গার্ল গাইডস এসোসিয়েশনের কমিশনার প্রভাসিনী সিনহা। 

প্রধান অতিথি ছিলেন সিলেটের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ। বিশেষ অতিথি ছিলেন সিলেটের আঞ্চলিক সম্পাদক শাহানা জাফরিন রোজী, সিলেট জেলা সেক্রেটারি রোকশানা আক্তার তুলি, সিলেট জেলা কোষাধ্যক্ষ শামীম আরা, সিলেটের আঞ্চলিক ট্রেইনার সুফিয়া বেগম, স্হানীয় গার্ল গাইডস সদস্য ও উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাস প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন গার্ল গাইডসের স্হানীয় সচিব আলপনা সেন বেবী। 

প্রসঙ্গত আজ শ্রীমঙ্গলের ১১ টি বিদ্যালয়ের ১৯২ জন গার্ল গাইড দীক্ষাদান অনুষ্ঠানে অংশগ্রহন করেন। এছাড়াও ১১ টি বিদ্যালয়ের গার্ল গাইডস এসোসিয়েশনের সব সদস্য শিক্ষিকারাও অনুষ্ঠানে যোগ দেন।

বাবু/এসএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy