স্বরূপকাঠির এনজিও মালিক সজল চন্দের লাশ উদ্ধার

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

স্বরূপকাঠির কামারকাঠি এলাকার এনজিও মালিক সজল চন্দের (৩২) মৃতদেহ পাওয়া গেছে ঝালকাঠি সদর উপজেলার পশ্চিম কাপরকাঠি এলাকার পেয়ারা

2022-09-01T17:32:33+00:00
2022-09-01T17:32:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
স্বরূপকাঠির এনজিও মালিক সজল চন্দের লাশ উদ্ধার
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৫:৩২ পিএম   (ভিজিট : ৩৭২)
X


স্বরূপকাঠির কামারকাঠি এলাকার এনজিও মালিক সজল চন্দের (৩২) মৃতদেহ পাওয়া গেছে ঝালকাঠি সদর উপজেলার পশ্চিম কাপরকাঠি এলাকার পেয়ারা বাগানে। 

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে স্থানীয় লোকজন পেয়ারা পাড়তে গিয়ে বাগানে তার লাশ দেখতে পায়। তারা এলাকার চেয়ারম্যান মজিবুর রহমানকে খবর দিলে তিনি পার্শবর্তী আটঘর কুড়িয়ানা ইউনিয়নের চেয়ারম্যান মিঠুন হালদারকে খবর দেন। 

একই সাথে ঝালকাঠি থানায় খবর দিলে ওসি মো. খলিলুর রহমানের নেতৃত্বে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঝালকাঠি থানায় নিয়ে যায়।

সজল চন্দের খালাত ভাই অসীম চন্দ জানান, সজল কামারকাঠি গ্রামের মৃত পঙ্কজ কুমার চন্দের ছেলে। সে দক্ষিন বাংলা ঋনদান সমিতির মালিক। বুধবার থেকে সে নিখোজ ছিল। তার বড় দুই ভাই ও স্ত্রী রয়েছে। আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদার জানান, নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমানের ফোন পেয়ে এলাকায় এলাকার চৌকিদারকে নিয়ে ঘটনা স্থল স্বরূপকাঠি উপজেলার সীমান্তবর্তী কাপরকাঠী গিয়ে লাশ দেখে তিনি চিনতে পেরে এলাকায় খবর দেন। তার গলায় হাতের আঙ্গুলের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঝালকাঠী সদর থানার ওসি মো. খলিলুর রহমান জানান, ঝালকাঠি সদর ও নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সীমান্তবর্তী এলাকায় অত্যন্ত নির্জন পেয়ারা বাগান। তার গলায় হাতের অঙ্গুলের চিহ্ন রয়েছে। সাথে থাকা ব্যাগে টাকা ও মোবাইল পাওয়া গেছে। তার ভাই নিতাই চন্দ লাশ সনাক্ত করেছেন। সুরতহাল তৈরি করে লাশ ময়না 
তদন্তের জন্য ঝালকাঠীতে নেওয়া হয়েছে।

বাবু/এসএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy