প্রকাশ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪১ পিএম (ভিজিট : ৫৯১)

X
নানা আয়োজনের মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আখাউড়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দু মিয়া'র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. খোরশেদ আলম ভুঁইয়া,পৌর বিএনপির আহ্বায়ক সেলিম ভুঁইয়া, পৌর কাউন্সিল বাহার মিয়াসহ যুবদল, ছাত্রদলের নেতারা। এসময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে আন্দোলন, সংগ্রাম ও সফলতার নিয়ে আলোচনার পাশাপাশি সরকারের বিভিন্ন কর্মকান্ড নিয়েও সমালোচনা করেন। দলের প্রতিষ্ঠা বার্ষীকির এ অনুষ্ঠানে আখাউড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাবু/এসএম