দাউদকান্দির সুন্দলপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আসলাম মিয়াজী

শরীফ প্রধান, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সুন্দলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম মিয়াজী।বৃহস্পতিবার

2022-09-01T18:51:41+00:00
2022-09-01T18:51:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাউদকান্দির সুন্দলপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আসলাম মিয়াজী
শরীফ প্রধান, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫১ পিএম   (ভিজিট : ৫৫৩)
X


কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সুন্দলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম মিয়াজী।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সুন্দলপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি গঠনকল্পে বিদ্যালয় সভা কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম জাহাঙ্গীর আলম  ।

এসময় বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ রাসেদুল ইসলাম সরকার, অভিভাবক সদস্য প্রতিনিধি সাখাওয়াত দেওয়ান,  ডাঃ জাকির মিয়াজী, বিপ্লব সরকার, এডভোকেট শাহজাহান, সংরক্ষিত মহিলা সদস্য হালিমা আক্তার, শিক্ষক প্রতিনিধি মোঃ জামাল মিয়া, মোহাম্মদ আলী সুজন ও মুনমুন আক্তার উপস্থিত ছিলেন। এসময় তিনি সকলের ভোটে সভাপতি নির্বাচীত হন।

বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক বলেন, নির্বাচিত স্কুল কমিটির সদস্যরা পরবর্তী দুই বছর বিদ্যালয় পরিচালনা করবেন। ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি  ইউপি চেয়ারম্যান আসলাম মিয়াজী বলেন, সুন্দলপুর উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন ও সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করি।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy