প্রকাশ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৭:১১ পিএম (ভিজিট : ৩৩৫)

X
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় বগুড়া সরকারী আজিজুল হক কলেজের আতিকুর রহমান নামে এক শিক্ষার্থী। অনেক খোঁজসখুজির পর বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আতিকুর রহমান (২২) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
জানা যায়, আতিকুর ৩১ আগস্ট সকালে তার ভাবির বাবার বাড়ি সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউপির নয়াপাড়ার আইজার মণ্ডলের বাড়িতে বেড়াতে যান। ওইদিন বিকেল ৪টায় আতিকুর ঢাকা থেকে বেড়াতে আসা তৃতীয় শ্রেণির ছাত্র রিফাত মিয়ার সঙ্গে যমুনা নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে আতিকুর গভীর পানিতে তলিয়ে যান। পরে রিফাত দৌড়ে গিয়ে আতিকুরের ভাবির বাড়িতে খবর দেন।
বাবু/এসএম