রূপগঞ্জে বিএনপি নেতার বাড়িঘরে হামলা ভাংচুর

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি নেতার বাড়িঘরে ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। তবে, বিএনপি নেতার দাবি, কেন্দ্রের পুর্বঘোষিত কর্মসুচীকে কেন্দ্র করে আওয়ামীলীগের

2022-09-01T19:18:43+00:00
2022-09-01T19:18:43+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
রূপগঞ্জে বিএনপি নেতার বাড়িঘরে হামলা ভাংচুর
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৭:১৮ পিএম   (ভিজিট : ৩৪৩)
X


নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি নেতার বাড়িঘরে ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। তবে, বিএনপি নেতার দাবি, কেন্দ্রের পুর্বঘোষিত কর্মসুচীকে কেন্দ্র করে আওয়ামীলীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। এতে করে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকায়  ঘটে এ ঘটনা। 

কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক অ্যাডভোকেট গোলজার হোসেন অভিযোগ করে জানান, কেন্দ্রের পুর্বঘোষিত কর্মসুচী হিসেবে শুক্রবার (০২ সেপ্টেম্বর)  সকালে জ্বালানি মুল্যে বৃদ্ধিসহ দ্রব্যেমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কায়েতপাড়ায় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা করার কথা ছিলো। ওই শান্তিপুর্ণ বিক্ষোভ ও প্রতিবাদ সভা বাঞ্চাল করার জন্যই বৃহস্পতিবার বিকেলে স্থানীয় আওয়ামীলীগের লোকজন লাঠিসোঠা নিয়ে গোলজার হোসেনের নগড়পাড়ার বাড়িতে হামলা চালালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ ঘটনার পর থেকে পরিবারের লোকজন চরম আতঙ্কে রয়েছে বলেও জানান গোলজার হোসেন।

তবে, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব জাহেদ আলী বলেন, বিএনপি কয়েক ভাবে বিভক্ত। হয়তো অভ্যন্তরীন কোন্দলকে কেন্দ্র করে তাদের নিজেদের মধ্যে লেগে এ ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা আমাদের জানা নেই। 

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা বিএনপির আহবায়ক মাহাফুজুর রহমান হুমায়ুন বলেন, আওয়ামীলীগ একের পর এক হামলা মামলার ঘটনা ঘটিয়ে বিএনপিকে দমাতে পারবেনা। 

এ বিষয়ে রূপগঞ্জ থানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের ঘটনার ব্যপারে জানা নেই। এছাড়া কেউ লিখিত ভাবে অভিযোগও করেনি।

বাবু/এসএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy