গলাচিপায় কৃষকের ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় নুর আলম গাজী (৪৫) নামের এক কৃষকের বসতঘরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার সকালে গলাচিপা

2022-09-01T20:47:08+00:00
2022-09-01T20:47:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপায় কৃষকের ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৮:৪৭ পিএম   (ভিজিট : ৩০৬)
X

পটুয়াখালীর গলাচিপায় নুর আলম গাজী (৪৫) নামের এক কৃষকের বসতঘরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকালে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চার আনী বাউরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নুর আলম গাজীর ছেলে নাসির গাজী জানায়, ‘বুধবার রাতে আমাদের একটি গরু মারা যায়। বৃহস্পতিবার সকালে গরুটিকে মাটিচাপা দিতে গেলে বসত ঘরটিতে কেউ ছিল না। ওই সময় কেউ আগুন লাগিয়ে দিতে পারে বলে ধারনা করছি।’ঘরটিতে মালামালসহ দু’থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এলাকাবাসীর ধারনা। গলাচিপা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ‘আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে। বিদ্যুৎ থেকে আগুন লাগেনি বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। আমখোলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মনির সত্যতা স্বীকার করে ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছেন।

গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল (অতিরিক্ত দায়িত্ব) বলেন, ‘বিষয়টি অবগত নই, তবে এখনই জেনে ক্ষতিগ্রস্তকে সহায়তা করা হবে।’

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy