আশুলিয়ায় নিয়মিত অভিযানে ১টি ডায়াগনোস্টিক সেন্টার ও ১টি হাসপাতাল সিলগালা

মামুন মোল্লা, সাভার (ঢাকা)

সারাবাংলা

ঢাকার আশুলিয়ায় নিয়মিত অভিযানের অংশ হিসাবে একটি ডায়াগনোস্টিক সেন্টার ও একটি হাসপাতাল সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।বৃহস্পতিবার (১

2022-09-01T20:59:25+00:00
2022-09-01T20:59:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আশুলিয়ায় নিয়মিত অভিযানে ১টি ডায়াগনোস্টিক সেন্টার ও ১টি হাসপাতাল সিলগালা
মামুন মোল্লা, সাভার (ঢাকা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৮:৫৯ পিএম   (ভিজিট : ৩০৯)
X

ঢাকার আশুলিয়ায় নিয়মিত অভিযানের অংশ হিসাবে একটি ডায়াগনোস্টিক সেন্টার ও একটি হাসপাতাল সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার বাইপাইল ও শ্রীপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়েমুল হুদা।

ডা. সায়েমুল হুদা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে আজ আমরা অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছি। এর মধ্যে ফাতেমা ডায়াগনোস্টিক সেন্টার ও শ্রীপুর পপুলার হাসপাতাল কোনো বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি। বৈধ কাগজ পত্র না নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করায় তাদের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, তারা বৈধভাবে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন। তারা যদি সরকারি নির্দেশ মেনে সকল কাগজপত্র সংগ্রহ করেন তখন আমরা তাদের প্রতিষ্ঠান খুলে দেবো।

অভিযানে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy