পরশুরামে সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ জন, আহত ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ৮:৪৯ এএম (ভিজিট : ২৫৫)

X
পরশুরামের সলিয়ায় সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে একজন নিহত। আহত আরো দু'জনের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে একজন নিহত হন। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় দুই জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। বাকি আহত দুজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরশুরাম সলিয়া দিঘীর সামনে বৃহস্পতিবার রাতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। ফেনী সদর হাসপাতাল কতৃপক্ষ ১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
-বাবু/এসআর