প্রকাশ: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫৮ পিএম (ভিজিট : ২৪৪)

X
জেলা সদরের উকিলপাড়ায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেনের বাসায় চুরি সংঘটিত হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে (পহেলা সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে। এ বিষয়ে নীলফামারী থানায় একটি সাধারণ ডায়েরী(জিডি) করেছেন আনোয়ার হোসেনের ছেলে আবিদ হোসেন।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের ছেলে নীলফামারী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বলেন, বাসার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে স্টিলের আলমিরা ভেঙ্গে এগার ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
চুরি হওয়া স্বর্ণালংকারের দাম আট লাখ ২৫হাজার টাকা। এ ঘটনায় আমার বড় ভাই আবিদ হোসেন থানায় একটি জিডি করেছেন।
এ ব্যাপারে নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউপ বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং কারা এই চুরির সাথে জড়িত তাদের বের করার চেষ্টা চলছে।
-বাবু/এসআর