সিলেটে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ৩

সিলেট প্রতিনিধি

সারাবাংলা

সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার সকালে এ দুর্ঘটনা

2022-09-03T11:35:00+00:00
2022-09-03T12:27:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিলেটে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ৩
সিলেট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩৫ এএম  আপডেট: ০৩.০৯.২০২২ ১২:২৭ পিএম  (ভিজিট : ২৭৬)
X

সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের উত্তর চক্রবানী গ্রামের হাজী মস্তাকিম আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমান (৭২), তার স্ত্রী জেলি বেগম (৬০) ও জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের তোপখানা গ্রামের সুনা মিয়ার ছেলে ইউনুস মিয়া (২৮)। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জনান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চারখাই থেকে সিলেটগামী অটোরিকশা ও সিলেট থেকে বিয়ানীবাজারগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। বর্তমানে লাশগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy