বগুড়ায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া ব্যুরো

সারাবাংলা

বগুড়ায় ওয়াজেদ হোসেন ঝন্টু (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আজ ৩ সেপ্টেম্বর শনিবার সকাল

2022-09-03T14:12:22+00:00
2022-09-03T14:12:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের যুবককে কুপিয়ে হত্যা
বগুড়া ব্যুরো
প্রকাশ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ২:১২ পিএম   (ভিজিট : ৩৭০)
X

বগুড়ায় ওয়াজেদ হোসেন ঝন্টু (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আজ ৩ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টায় বগুড়া শহরের ভাটকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওয়াজেদ হোসেন ঝন্টু ভাটকান্দি পূর্ব পাড়ার আবুল হোসেন প্রামাণিকের ছেলে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি পুকুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। আজ সকাল ৯টায় স্থানীয় একটি হোটেলে নাস্তা করার সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে ওয়াজেদ হোসেন ঝন্টুকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম রেরা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় লোকজনের সহযোগীতায় একজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy