ডোমারে প্রীতি ফুটবল ম্যাচ ও সাবেক ফুটবল খেলোয়ারদের পূর্নমিলনী

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমার উপজেলা ফুটবল প্রশিক্ষণ কর্মশালা ও সাবেক ফুটবল খেলোয়ারদের পূর্নমিলনী এবং প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদ

2022-09-03T14:33:19+00:00
2022-09-03T14:33:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে প্রীতি ফুটবল ম্যাচ ও সাবেক ফুটবল খেলোয়ারদের পূর্নমিলনী
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ২:৩৩ পিএম   (ভিজিট : ৪১৭)
X

নীলফামারীর ডোমার উপজেলা ফুটবল প্রশিক্ষণ কর্মশালা ও সাবেক ফুটবল খেলোয়ারদের পূর্নমিলনী এবং প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের সার্বিক সহযোগীতায় প্রশিক্ষণ কর্মশালা ও প্রীতি ম্যাচটির আয়োজন করেন উপজেলা পরিষদ।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ম্যাচটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম। উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলমের সভাপতিত্বে সাবেক খেলোয়ারদের পূর্নমিলনী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু,সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান বারী,ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী,সাবেক ফুটবল খেলোয়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সাবেক ফুটবল খেলোয়ার বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, সাবেক ফুটবল খেলোয়ার বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, সাবেক ফুটবল খেলোয়ার ও অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু প্রমূখ।

এছাড়াও সাবেক কৃতি ফুটবলার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহনকারী তরুন-তরুনী খেলোয়াররা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রশিক্ষণার্থী খেলোয়ারদের ছয় ভাগে ভাগ হয়ে তিনটি ম্যাচে খেলায় অংশ গ্রহন করেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy