প্রকাশ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ৩:২০ পিএম (ভিজিট : ৩১১)

X
নারায়নগঞ্জে যুবদল কর্মী শাওন প্রধানকে গুলি করে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপি মোক্তারপাড়া দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে দাদামোড় পৌঁছলে পুলিশ মিছিলে বাঁধা দেয়।
পরে সেখানেই জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সহিরুজ্জামান সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মোসলেম উদ্দিন মোল্লা দুলাল, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, জামিল আহমেদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, পৌর যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম শিমুল, কৃষকদলের আহবায়ক খলিলুর রহমান খলিল, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল সহ নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, পুলিশ দিয়ে গুলি করে, হত্যা করে, আন্দোলন বন্ধ করা যাবেনা, বর্তমান সরকারের সকল অন্যায়ের প্রতিবাদ জনগন করবেই।
বাবু/এসএম