প্রকাশ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ৩:৪২ পিএম (ভিজিট : ৩২২)

X
'জয় বাংলা' এটি কোন দলীয় শ্লোগান নয় এটি আমাদের জাতীয় শ্লোগান। যদি আমরা আমাদের বক্তব্যের শেষে জাতীয় শ্লোগান 'জয় বাংলা' বলি তাহলে আমাদের একটি গুরু দায়িত্ব পালন হবে বলে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ রবিউজ্জামান বাবু।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে মতিগঞ্জ ইউনিয়নের উপমা বিদ্যানিকেতন স্কুল মিলনায়তনে ফকির-আম্বিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরন, অভিভাবক সমাবেশ ও শিক্ষক মোঃ মাহিউদ্দিন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রবিউজ্জামান বাবু আরো বলেন, একজন ছাত্রের মূল শিক্ষক তার মা। যিনি সন্তান ঘুম থেকে উঠা থেকে ঘুম যাওয়া পর্যন্ত দেখাশুনা করেন। যেখানে সন্তানের বুলি দিয়ে হাতেখড়ি। তাই বলবো মায়েরা আরো সচেতন হতে হবে। আপনাদের সহযোগিতায় আগামী দিনের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মান বাস্তবায়ন শতভাগ সফল হবে। এতে আপনাদের অগ্রনী ভূমিকা অপরিসীম।
উপমা বিদ্যানিকেতন স্কুল এর প্রধান শিক্ষক রহিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্বা মহব্বত উল্লাহ, সোনাগাজী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশানের সহ-সভাপতি যদু লাল সাহা, সাধারন সম্পাদক গাজী ওবায়দুল হক রনি, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম রিয়াদ, প্রচার সম্পাদক আজগর হোসেন আতিক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, পূর্ব সাতবাড়িয়া যুব সমাজ কল্যান সংঘের সাধারন সম্পাদক মিনহাজুল ইসলাম।
বাবু/এসএম