ঋণের চাপ সহ্য করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

বগুড়া ব্যুরো

সারাবাংলা

বগুড়ার শিবগঞ্জে তমিজ উদ্দিন প্রামাণিক (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শিবগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে

2022-09-03T15:46:45+00:00
2022-09-03T15:46:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঋণের চাপ সহ্য করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা
বগুড়া ব্যুরো
প্রকাশ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ৩:৪৬ পিএম   (ভিজিট : ৩৩০)
X


বগুড়ার শিবগঞ্জে তমিজ উদ্দিন প্রামাণিক (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শিবগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

নিহত তমিজ উদ্দিন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাস স্কুল পাড়া গ্রামের মৃত্যু জহির উদ্দিন প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, বিভিন্ন জায়গা থেকে নেওয়া ঋণের চাপ সহ্য করতে না পেরে তমিজ উদ্দিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তবে পরিবারের বেশ কয়েকজন জানিয়েছেন, তমিজ উদ্দিন দীর্ঘদিন ধরে আলসার রোগের ভুগছিলেন। পেটের ব্যথা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য পুলিশ লাশ উদ্ধার করে ইউডি মামলা মূলে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস বলেন, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই বৃদ্ধ লোকটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy