হাতীবান্ধায় গাছের ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের হাতীবান্ধায় গবাদিপশুর খাদ্যের জন্য গাছের ডাল কাটতে গিয়ে ছিটকে পড়ে হাসানুর রহমান (১৭) নামে এক যুবকের মৃত্যু

2022-09-03T16:26:42+00:00
2022-09-03T16:26:42+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
হাতীবান্ধায় গাছের ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ৪:২৬ পিএম   (ভিজিট : ৩০৫)
X


লালমনিরহাটের হাতীবান্ধায় গবাদিপশুর খাদ্যের জন্য গাছের ডাল কাটতে গিয়ে ছিটকে পড়ে হাসানুর রহমান (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (০৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত হাসানুর উপজেলার দইখাওয়া মধ্যপাড়া এলাকার ইমান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী শাহিনুর ইসলাম বলেন, হাসানুর ছাগলের খাবারের জন্য কাঁঠাল গাছে উঠে গাছের ডাল কাটতেছিলো। এ সময় গাছ থেকে ছিটকে পড়ে যায় হাসানুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে চিকিৎসকরা মৃত তাকে ঘোষনা করেন।

এ বিষয়ে গোতামারী ইউপি চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে হাসানুর নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক ডাঃ শহিদুল ইসলাম বলেন, ওই যুবককে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

বাবু/এসএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy