ভূঞাপুরে সরকারি ওষুধ মিললো ডোবায়

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের পাশের একটি ডোবায় মিললো সরকারি ওষুধ। রোগীদের জন্য বরাদ্দকৃত বিনামূল্যের এসব

2022-09-03T16:56:46+00:00
2022-09-03T16:56:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে সরকারি ওষুধ মিললো ডোবায়
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ৪:৫৬ পিএম   (ভিজিট : ৩৯৬)
X


টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের পাশের একটি ডোবায় মিললো সরকারি ওষুধ। রোগীদের জন্য বরাদ্দকৃত বিনামূল্যের এসব ওষুধ কৌশলে একটি চক্র ফার্মেসিতে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের যথাযথ তদারকির অভাবে একটি চক্র এ অপকর্ম দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ এলাকাবাসীর।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাবসারা কমিউনিটি ক্লিনিকের পাশের একটি ডোবায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ গুলো পাওয়া যায়।

এলাকাবাসী ও স্থানীয়দের অভিযোগ, ওই ক্লিনিকের স্বাস্থ্য সহকারি মোঃ নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে সরকারি ওষুধ রোগীদের না দিয়ে নিয়মিত ফার্মেসিতে বিক্রি করে আসছেন। তিনি রোগীদের ওষুধ না দিয়ে রেখে মেয়াদ উত্তীর্ণ করে ফেলে দেয়। সে নিয়মিত ক্লিনিকেও আসেন না, অফিসও করেন না।

ক্লিনিকের স্বাস্থ্য সহকারি নুরুল ইসলাম নুরু জানান, এ বিষয়ে আমি জড়িত না। ঘটনা শুনে শুক্রবার স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আমি ক্লিনিকে গিয়েছিলাম।

গাবসারা ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম শাপলা জানান, উপজেলার মধ্যে গাবসারা ইউনিয়নটি চরাঞ্চল বেষ্টিত হওয়ায় এখানকার মানুষ অনেকটাই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। স্থানীয় লোকজন সরকারি ওষুধ ডোবার পড়ে থাকতে দেখে আমাকে খবর দেন। পরে আমি সেগুলো আমার হেফাজতে রেখেছি। সরকারের দেয়া ওষুধ ডোবার পড়ে থাকার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পরে বিষয়টি আমি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করি।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সোবহান হোসেন বলেন, সরকারি ওষুধ উদ্ধারের ঘটনা আমি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy