কেন্দুয়ায় জাতীয় পার্টির সম্মেলনে অনুষ্ঠিত

আসাদুল করিম মামুন,কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়পার্টি জিন্দাবাদ হোসাইন মোহাম্মদ এরশাদ অমর হোক অমর হোক। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায়

2022-09-03T18:16:48+00:00
2022-09-03T18:16:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় জাতীয় পার্টির সম্মেলনে অনুষ্ঠিত
আসাদুল করিম মামুন,কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ৬:১৬ পিএম   (ভিজিট : ৩৭৫)
X


""বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়পার্টি জিন্দাবাদ হোসাইন মোহাম্মদ এরশাদ অমর হোক  অমর হোক। "" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় পাইকুড়া ইউনিয়নে জাতীয় পার্টির ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পাইকুড়া ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে স্থানীয় মিয়া হোসেন মার্কেটে ইউনিয়ন জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এতে, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুস সোবহান মিয়ার সভাপতিত্বে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস্ চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন ভূইয়া। 

সম্মেলন পূর্ব আলোচনায় নেতা কর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস্ চেয়ারম্যান মোঃ জসীম উদ্দিন ভূইয়া বলেন, বর্তমানে ক্ষমতায় আওয়ামীলীগ। আওয়ামীলীগ, মানে সরকারি দলের কর্মীরা বিরোধী দলের নেতা কর্মীদেরকে রাজনৈতিক ভাবে কোনটাসা করার জন্যে সরকারি আইন শৃংখলায় নিয়ন্ত্রণকারী সংস্থা বিশেষ করে পুলিশ বাহিনী দ্বারা দমননীতি চালাচ্ছে।  সামনে জাতীয় সংসদ নির্বাচন। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমরা নির্বাচন মুখী দল। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। আগামী সংসদ নির্বাচনে, এখন পর্যন্ত সিদ্ধান্ত, আমাদের ৩০০ আসনেই জাতীয় পার্টি মনোনয়ন দিবে। 

সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদ্দোশ্যে তিনি বলেন, দমন-পীড়ন করে জাতীয় পার্টিকে দাবিয়ে রাখা যাবে না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতা আসীন হবে বলে তিনি জানান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া জাতীয় পার্টির সভাপতি, আব্দুল আউয়াল মাস্টার, সহ সভাপতি আব্দুস সাত্তার,  সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সদস্য আনিচুর রহমান পলাশসহ উপজেলা জাতীয় পার্টি, ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ। 

সম্মেলন শেষে, প্রধান অতিথি কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস্ চেয়ারম্যান মোঃ জসীম উদ্দিন ভূইয়া পাইকুড়া ইউনিয়ন জাতীয় পার্টিতে আব্দুস সোবহান মিয়াকে সভাপতি এবং মোজাম্মেল হক পরাণকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন। 

পরে, নতুন কমিটির নেতৃত্বে স্থানীয় মিয়া হোসেন মার্কেটে ইউনিয়ন জাতীয় পার্টির মিছিল অনুষ্ঠিত হয়।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy