আমতলীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার আমতলীতে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান ও আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)

2022-09-04T11:44:30+00:00
2022-09-04T11:44:30+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আমতলীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ!
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৪ এএম   (ভিজিট : ৩১১)
X

বরগুনার আমতলীতে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান ও আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও পৌর আওয়ামীলীগের সভাপতি  মো. মজিবুর রহমানের মিথ্যা মামলা করায় বিক্ষোভ ও সমাবেশ হয়েছে।

উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠন এ সমাবেশ ও বিক্ষোভের আয়োজন করে।

মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান ও আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া ষড়যন্ত্র ও হয়রানি মূলক মিথ্যা মামলার আসামী থেকে নাম প্রত্যাহারের দাবীতে শনিবার বিকেল ৫টায় বিক্ষোভ ও সমাবেশ হয়েছে।

শনিবার বিকেল ৫ টায় এক বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে। আমতলী পৌরসভা চত্ত্বর থেকে হাজার হাজার মানুষের শুরু হওয়া বিক্ষোভটি আমতলী চৌরাস্তা মোরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ করে।

জানা গেছে, গত ১৬ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবগ লীগ নেতা মো. মোয়াজ্জেম হোসেন খানকে একদল দুবৃত্তরা কুপিয়ে জখম করে। এঘটনায় ১৬দিন পর ১ সেপ্টম্বর বৃহস্পতিবার মো. কবির খান বাদী হয়ে আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি ও আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ বিচারক মো. আরিফুর রহমান এজাহার হিসেবে গ্রহনের জন্য আমতলী থানার ওসিকে নির্দেশ প্রদান করেন।

আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নুরুল ইসলাম মৃধা, আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামনি মিন্টু মল্লিক, চাওরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আহুরুজ্জামান আলমাছ খান, আওয়মীলীগ নেতা মো. হারুন অর রশিদ, তরিকুল ইসলাম জুয়েল, মো. ইউনুছ তালুকদার, সাবেক জেলা পরিষদ সদস্য আবুল বাশার নয়ন মৃধা, যুবলীগের মাহবুব প্যাদা, সাবেক ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদা, ছাত্রলীগের সভাপতি মাহবুবুল ইসলাম, সম্পাদক আবদুল্লাহ আল মামুন সবুজ, প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান ও কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল প্রমুখ।

বক্তারা মামলাটিকে হয়রানি ও ষড়যন্ত্রশূলক দাবী করে আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান ও আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া ষড়যন্ত্র ও হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে নাম প্রত্যাহারের দাবী জানান।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy