দেশকে ভারতের কাছে বন্ধক রেখেছে সরকার : হারুন অর রশীদ এমপি

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি’র যুগ্ন মহাসচিব হারুন অর রশীদ এমপি বলেছেন, দীর্ঘ নয় মাস মরণপণ যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন হয়েছে।

2022-09-04T13:25:29+00:00
2022-09-04T13:25:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দেশকে ভারতের কাছে বন্ধক রেখেছে সরকার : হারুন অর রশীদ এমপি
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ১:২৫ পিএম   (ভিজিট : ৩৪৮)
X

বিএনপি’র যুগ্ন মহাসচিব হারুন অর রশীদ এমপি বলেছেন, দীর্ঘ নয় মাস মরণপণ যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন হয়েছে। কারো দালালি করতে নয়। কারো তাবেদারী করতে এ দেশ স্বাধীন করা হয় নাই। কিন্তু আওয়ামীলীগ সরকার আমাদের সোনার বাংলাদেশকে ভারতের কাছে বন্ধক রেখেছেন।

শনিবার বিকাল চারটায় নীলফামারীর ডোমার উপজেলার জিএমসি (পাঠ গোডাউন) মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ আয়োজনে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও নেতাকর্মীদের গুম ও খুনের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি ওইসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি হারুন আরো বলেন, সরকার বড় বড় কথা বলে দেশকে ইউরোপ আমেরিকার সাথে তুলনা করেছিলো। ব্যপক দূর্নীতি ও অর্থ পাচারের কারণে দেশ আজ শ্রীলংকার দিকে যাচ্ছে। ভবিষ্যতে আরো অবনতি হবে। তাই দ্রত সরকারকে পদত্যাগ করে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ববধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, সরকার উন্নয়নের কথা বলে মুখে ফেনা তুলে। এ উন্নয়নে দেশের কোন উন্নতি না হলেও আওয়ামীলীগের নেতাদের উন্নতি হয়েছে। তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। ইউরোপ আমেরিকায় বাড়ী করেছে। শতশত একর জমি তাদের নেতাকর্মীরা দখল করেছে।

ডোমার উপজেলা বিএনপির সভাপতি রিয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন সুমনের সঞ্চালনায় রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জাহাঙ্গীর হোসেন, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, সম্পাদক জহুরুল আলম, পৌরসভা বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আলী, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রায়হানুল হক প্রদান ইউসুফ, জেলা যুব দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy