নষ্ট রাজনীতি ঠেকাতে জাতীয় সরকারের বিকল্প নেই : তানিয়া রব

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

সমাজতান্ত্রিক দল জেএসডি স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব বলেন, নষ্ট রাজনীতি ঠেকাতে জাতীয় সরকারের বিকল্প নেই। দেশে রক্তারক্তির

2022-09-04T14:43:31+00:00
2022-09-04T14:43:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নষ্ট রাজনীতি ঠেকাতে জাতীয় সরকারের বিকল্প নেই : তানিয়া রব
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ২:৪৩ পিএম   (ভিজিট : ৮৫৩)
X

সমাজতান্ত্রিক দল জেএসডি স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব বলেন, নষ্ট রাজনীতি ঠেকাতে জাতীয় সরকারের বিকল্প নেই। দেশে রক্তারক্তির যে হোলিখেলা শুরু হয়ে গেছে; তা আমরা চাই না। জনগণের সরকার গঠন করে রাষ্ট্র ব্যবস্থার সকল কাঠামো সংস্কারের মাধ্যমে মানুষের অধিকার সমুন্নত রাখতে হবে।

শনিবার রাতে রামগতির পতাকা গ্রামের নিজ বাড়িতে কমলনগর ও রামগতির নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গনতান্ত্রিক রাষ্ট্রে জনগণ হলো সকল ক্ষমতার মালিক কিন্তু আমরা দেখছি বাংলাদেশে প্রধানমন্ত্রীর নির্দেশে সকল কিছু হচ্ছে। যার কারণে দীর্ঘ দিন থেকে অনিয়ম, দুর্নীতি ও দুঃশাসন ঠেকানো সম্ভব হচ্ছে না। এ ভাবে চলতে দেয়া যায়না। এর জন্য বৃহত্তর ঐক্যের প্রয়োজন।

তানিয়া রব বলেন, আগামী নির্বাচন পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী দিয়ে রাতে ভোট ডাকাতি করতে পারবে না। এজন্য সরকার ইভিএমের দিকে হাটছে। সরকারের কোন উদ্দেশ্য আর সফল হবেনা। এখন থেকে জনগণকে মাঠে থাকতে হবে।

কমলনগর উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রামগতি উপজেলা জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক লোকমান হেসেন বাবলু, কমলনগরের সহ সভাপতি মো.খোরশেদ আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার, সাংগঠনিক সম্পাদক এবিএম বাবুল মুন্সি, জেএসডি নেতা মোক্তার হোসেন, শহীদ উদ্দিন ফরাজি, যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মনিরুল ইসলাম মিঠু, কমলনগরের আহবায়ক মাহামদুর  রহমান বেলাল, যুগ্ম আহবায়ক শিব্বির মাহমুদ দেওয়ান, এমএ এহসান রিয়াজ ও আবুল বাছেত খোকন প্রমুখ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy