মৌলভীবাজারে ভোক্তা'র অভিযানে ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীকে জরিমানা

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

মৌলভীবাজার জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীকে জরিমানা করা হয়েছে।রবিবার (৪ সেপ্টেম্বর) মৌলভীবাজার

2022-09-04T15:58:36+00:00
2022-09-04T15:58:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মৌলভীবাজারে ভোক্তা'র অভিযানে ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীকে জরিমানা
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: রোববার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৩:৫৮ পিএম   (ভিজিট : ৩৫৩)
X


মৌলভীবাজার জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীকে জরিমানা করা হয়েছে। 

রবিবার (৪ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা শহরের শাহ মোস্তফা রোড, শ্রীমঙ্গল রোড, বেরিরপাড় পয়েন্টের বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে র‌্যাব-৯ ফোর্সের সদস্যগণ সহযোগিতা করেন। উক্ত অভিযানের নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন।

সুত্র জানায়, অভিযানে ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা, ডায়াগনস্টিক সেন্টারে সেবার মূল্য তালিকা না থাকা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেয়া, সেবার মূল্য তালিকার সাথে ভাউচার কপির মিল না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শাহ মোস্তফা রোডে অবস্থিত মেসার্স সিফাত মেডিকেল ষ্টোরকে ১০ হাজার টাকা, শ্রীমঙ্গল রোডে অবস্থিত রয়েল মাল্টিকেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা  করা হয়েছে।  আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।      

সহকারি পরিচালক মো. আল আমিন জানান, সকল ডায়াগনস্টিক সেন্টারকে সরকারী নির্দেশনা মোতাবেক লাইসেন্স নবায়ন করা ও সেবার মান উন্নয়ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়। 

তিনি আরো জানান, ন্যায্য দামে সেবা প্রাপ্তি নিশ্চিত করা এবং আইন মেনে স্বাস্থ্যসেবা পরিচালনার লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।

বাবু/এসএম








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy