বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ দুইজন নিহত

বগুড়া ব্যুরো

সারাবাংলা

বগুড়ার শিবগঞ্জে বাস চাপায় শাকিল আহম্মেদ (২৪) নামে এক সেনা সদস্য ও তার মোটরসাইকেলে থাকা অজ্ঞাত এক যুবতী

2022-09-04T18:41:51+00:00
2022-09-04T18:41:51+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ দুইজন নিহত
বগুড়া ব্যুরো
প্রকাশ: রোববার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪১ পিএম   (ভিজিট : ৩১৪)
X


বগুড়ার শিবগঞ্জে বাস চাপায় শাকিল আহম্মেদ (২৪) নামে এক সেনা সদস্য ও তার মোটরসাইকেলে থাকা অজ্ঞাত এক যুবতী নিহত হয়েছেন।

রোববার (৪ সেপ্টেম্বর) বেলা অনুমান ৩ টায় বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার শেষ প্রান্তে দো-সীমানা নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহত সেনা সদস্য শাকিল আহম্মেদ শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের সিহালী কুমলিহার গ্রামের আব্দুল মজিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবক-যুবতী মোটরসাইকেল যোগে বগুড়ার দিকে যাচ্ছিলেন। এসময় পিছন থেকে রংপুর থেকে পাবনাগামী নবীন বরণ পরিবহনের একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক ও আরোহী ছিটকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গেলে চালক ওই অবস্থায়  বাস চালিয়ে যেতে থাকে। একপর্যায় মটরসাইকেলে আগুন ধরে গেলে মহাসড়কে ফাঁকা স্থানে বাস থামিয়ে তড়িঘড়ি করে মোটরসাইকেল বের করে চালক বাস নিয়ে বগুড়ার দিকে পালিয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মটরসাইকেল চালকের পকেটে থাকা ভোটার আইডি কার্ড দেখে পরিচয় নিশ্চিত হন। তবে তার সাথে থাকা যুবতীর পরিচয় জানা যায়নি। এদিকে দুর্ঘটনার সংবাদ জানাজানি হলে বিকেলে হাইওয়ে পুলিশ বগুড়া শহরতলীর মাটিডালী বিমান মোড় এলাকা থেকে চালক-হেলপারসহ বাসটি আটক করে।

শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আশিক ইকবাল বলেন, দুর্ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে। বাস এবং বাসের চালক-হেলপার হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

বাবু/এসএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy