পারিবারিক কলহ: সীতাকুণ্ডে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্নহত্যা

সারাবাংলা

সীতাকুণ্ড (চট্রগ্রাম) প্রতিনিধি: চট্রগ্রামের সীতাকুণ্ডে ওমান প্রবাসীর স্ত্রী তাসলিমা আক্তার(২৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে।রবিবার

2022-09-04T18:47:25+00:00
2022-09-04T18:47:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পারিবারিক কলহ: সীতাকুণ্ডে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্নহত্যা
প্রকাশ: রোববার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪৭ পিএম   (ভিজিট : ২৫৫)
X


সীতাকুণ্ড (চট্রগ্রাম) প্রতিনিধি: চট্রগ্রামের সীতাকুণ্ডে ওমান প্রবাসীর স্ত্রী তাসলিমা আক্তার(২৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে। 

রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নড়ালিয়া গ্রামে এঘটনা ঘটে। তাসলিমা আক্তার বাড়বকুণ্ড ইউনিয়নের ৯নং ওয়ার্ড়ের নড়ালিয়া এলাকার ওমান প্রবাসী আলমগীরের স্ত্রী। নিহত তাসলিমা আক্তারের দুই সন্তানের জননী।

পরে ঝুলন্ত অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত তাসলিমা আক্তারের সাথে পারিবারিক কলহ চলছে। গত দুই মাস আগে তার স্বামী ওমান চলে যায়। শনিবার রাতে তার শাশুড়ি বেড়াতে চলে গেলে রবিবার সকাল ১১টার সময় গৃহবধূ তাসলিমা ঘরের দরজা বন্ধ করে দুই সন্তানকে বাহিরে রেখে সিলিং ফ্যানের সাথে উড়না লাগিয়ে আত্মহত্যা করে। পরে আশেপাশে লোকজন দেখতে পেয়ে সিলিং ফ্যান থেকে নামিয়ে নেন।

সীতাকুণ্ড থানার পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য খাইরুল বশর বলেন, সকাল ১১টার সময় তাসলিমা ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘরের বাহিরে থাকা দুই সন্তান দরজার সামনে কান্নাকাটি করতে দেখে আশেপাশের লোকজন দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে। পরে এলাকাবাসী আমাকে খবর দিলে আমি তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানায়।

সীতাকুণ্ড থানার পুলিশ উপ-পরিদর্শক মো.ফারুক জানান, গৃহবধূ তাসলিমা আক্তারের আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করি। প্রাথমিক ভাবে ধারনা করছি যে, পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা বলা যাবে।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy