টাঙ্গাই‌লে রাইস মিলের ছাদ ভেঙে ৩ শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের গোপালপু‌রে একতা রাইস মি‌লের ছাদ ভে‌ঙে পড়ে তিন শ্রমি‌কের মৃত্যু হ‌য়ে‌ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে

2022-09-05T01:09:37+00:00
2022-09-05T18:34:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাই‌লে রাইস মিলের ছাদ ভেঙে ৩ শ্রমিকের মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ১:০৯ এএম  আপডেট: ০৫.০৯.২০২২ ৬:৩৪ পিএম  (ভিজিট : ৪৫৯)
X

টাঙ্গাইলের গোপালপু‌রে একতা রাইস মি‌লের ছাদ ভে‌ঙে পড়ে তিন শ্রমি‌কের মৃত্যু হ‌য়ে‌ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহতরা হ‌লেন- কু‌ড়িগ্রামের পাঁচগা‌ছি ইউনিয়‌নের বাচ্চু মিয়ার ছে‌লে আরিফ (২৭), একই জেলার গোরুহাড়া গ্রা‌মের ক‌রিম মোল্লার ছে‌লে নুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্ম‌দের ছে‌লে নাঈমুল ইসলাম। সবাই ওই রাইস মি‌লে শ্রমিক হি‌সে‌বে কাজ কর‌তেন।

রোববার (৪ সে‌প্টেম্বর) রা‌ত ১০টার দি‌কে গোপালপুর পৌরসভার ডুবাইল এলাকায় এ ঘটনা ঘ‌টে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালাচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোশারফ হো‌সেন জানান, একতা রাইস মি‌লের ছাদ ভে‌ঙে প‌ড়ে তিনজ‌ন শ্রমিকের মৃত্যু হ‌য়ে‌ছে। এ সময় ১ হাজার মণ ওজনের চালসহ কেরিং ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আরও লাশ থাকতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার কাজ চলছে বলেও জানান তিনি।

-বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy