কালিহাতীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় শাহিন (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা এক আরোহীও

2022-09-05T14:06:00+00:00
2022-09-05T14:06:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ২:০৬ পিএম   (ভিজিট : ৪৫০)
X

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় শাহিন (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা এক আরোহীও গুরুতর আহত হন।

আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শাহিন ভূঞাপুরের সিরাজকান্দি এলাকার সোলাইমান মিয়ার ছেলে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি বঙ্গবন্ধুসেতু পূর্ব পাড়ে যাওয়ার সময় সরাতৈল এলাকায় পৌঁছালে শাহিন মোটরসাইকেল নিয়ে অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন। এমনসময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শাহিনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘারিন্দা রেলওয়ে পুলিশের এএসআই সাকলাইন জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy