আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মামুন মোল্লা, সাভার (ঢাকা)

সারাবাংলা

ঢাকার আশুলিয়া জিরাবো বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।নিহত ইঞ্জিনিয়ার দেলোয়ার

2022-09-05T14:31:22+00:00
2022-09-05T14:31:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
মামুন মোল্লা, সাভার (ঢাকা)
প্রকাশ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ২:৩১ পিএম   (ভিজিট : ৩৮৯)
X

ঢাকার আশুলিয়া জিরাবো বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহত ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন(৪৫)। গাজীপুর জেলার মাস্টার বাড়ী, মন্নু নগর সদর এলাকার আজগর আলীর ছেলে। তার জন্মস্থান বরিশাল জেলা।

নিহত দেলোয়ার হোসেন (৪৫) জিরাবো এলাকার ফাইভ গার্মেন্টস লিমিটেডে কর্মরত ছিলেন।

জানা যায়, বাইপাইল থেকে আব্দুল্লাহপুর যাওয়ার সময় জিরাবো নামক স্থানে এসে অপরদিক থেকে আসা একটি পিকাপ গাড়ির সাথে ধাক্কা লেগে নিচে পরে যায় ওই মোটরসাইকেল আরোহী।

এরপর পেছন থেকে আসা একটি ইট বোঝাই ট্রাকের চাকা গলার উপর উঠে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

আশুলিয়া থানা পুলিশের এস আই নয়ন আহমেদ জানায়, আমি আশুলিয়ার জিরাবো বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ছুটে এসেছি। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy