সিরাজগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে অর্থ দন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জে প্রতারণাসহ বিভিন্ন অপরাধে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা করেছেন ভোক্তা অধিকার

2022-09-05T17:43:49+00:00
2022-09-05T17:43:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে অর্থ দন্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪৩ পিএম   (ভিজিট : ২৯৭)
X


সিরাজগঞ্জে প্রতারণাসহ বিভিন্ন অপরাধে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে অভিযান চালায় ওই অধিদপ্তর। এ সময় ন্যানে ফুটওয়্যারকে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের সাথে প্রতারণার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর একই এলাকার বাগবাটি বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে সার মজুত করার দায়ে আশরাফুল ট্রেডার্সকে ১০ হাজার টাকা, রেইজ ফুটওয়্যারকে ১০ হাজার টাকা, তাসকিন ফার্মেসিকে তাপ সংবেদনশীল মেডিসিন সঠিক নিয়মে সংরক্ষণ না করায় ৩ হাজার টাকা ও দোকানে মূল্য তালিকা না থাকায় রাতুল এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা ও সাব্বির এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাবু/এসএম







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy