হাতীবান্ধায় ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের হাতীবান্ধায় ভ্যান থেকে পড়ে গিয়ে সিফাত হোসেন(১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার রমনীগঞ্চ সরকারি প্রার্থমিক

2022-09-05T19:49:23+00:00
2022-09-05T19:49:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হাতীবান্ধায় ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ৭:৪৯ পিএম   (ভিজিট : ৩৯১)
X

লালমনিরহাটের হাতীবান্ধায় ভ্যান থেকে পড়ে গিয়ে সিফাত হোসেন(১০) নামে  এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার রমনীগঞ্চ সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ও রানীগঞ্জ দোয়ানীমোড় এলাকার আল আমিনের ছেলে। সোমবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বড়খাতা কলেজ সংলগ্ন বাইপাস সড়কে। 

স্থানীয়রা জানান, সিফাত কয়েকজন ছেলেসহ তাদের নিজস্ব একটি ভ্যান নিয়ে বাড়ির পাশের রাস্তায় চালাচ্ছিল। লেখাপড়ার পাশাপাশি ভ্যান চালানো শিখে  মা ও অসুস্থ পিতার সংসার চালানো ক্ষেত্রে  সহযোগিতা করা যায়। কিন্ত সে কাজ করা হলোনা সিফাতের। সে ভ্যান চালানো শিখতে গিয়ে ওই ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা সিফাতকে উদ্ধার করে স্থানীয় হাসপতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। পুলিশের তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।  জানাযা শেষে লাশ দাফন করা হয়েছে।  এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেকুজ্জামান জানান, পাশের বাড়িতে দোয়া অনুষ্ঠান আছে বলে ছুটি নিয়ে স্কুলে আসেনি। কিন্তু প্রিয় ছাত্রটির মৃত্যুর সংবাদ পাবো এটা কখনো কামনা করিনি। তার বিদেহি আত্নার মাগফেরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করছি।

হাতীবান্ধা হাইওয়ে থানা ওসি আব্দুল হাকিম আজাদ এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

-বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy