দুইদিন বন্ধের পর ফের উত্তেজনা সীমান্তে: চলছে গোলাগুলি

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

দুইদিন বন্ধ থাকার পর সীমান্তে আবারও উত্তেজনা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৭ টা থেকে থেমে থেমে ভারী অস্ত্রের

2022-09-06T12:55:11+00:00
2022-09-06T12:55:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুইদিন বন্ধের পর ফের উত্তেজনা সীমান্তে: চলছে গোলাগুলি
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫৫ পিএম   (ভিজিট : ২৬২)
X

দুইদিন বন্ধ থাকার পর সীমান্তে আবারও উত্তেজনা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৭ টা থেকে থেমে থেমে ভারী অস্ত্রের বিকট শব্দ ভেসে আসছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তের ওপারে দুইদিন ফায়ারিং বন্ধ ছিল। কিন্তু মঙ্গলবার সকাল থেকে আবারও থেমে থেমে গোলাগুলির শব্দ ভেসে আসছে। তবে সীমান্তের আকাশে এখনো কোন হেলিকপ্টার বা যুদ্ধবিমান উড়তে দেখা যায়নি।

স্থানীয় সিএনজি অটোরিকশার লাইনম্যান নুরুল আবছার জানান, গত ৩ আগস্ট সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখেছিলেন তারা৷ ওইদিন বাইশপারি সীমান্তে দুটি মর্টার সেলও পড়েছিল। কিন্তু এর পর দুইদিন বন্ধ থাকার ফলে সীমান্তের মানুষ কিছুটা স্বস্তি ফিরে পেয়েছিল। এখন আবারও আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষের মাঝে।

গত প্রায় এক মাস ধরে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। গত ২৮ আগস্ট পর পর দুইটি মর্টার সেল এসে পড়েছিল সীমান্তের তুমব্রু উত্তরপাড়া এলাকায়। এরপর ৩ সেপ্টেম্বর আরও দুটি মর্টার সেল পড়ে বাংলাদেশের বাইশপারি এলাকায়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy