কালীগঞ্জে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

সহিদুল ইসলাম, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের কালীগঞ্জে সুলতান মিয়া(৩৮)নামে এক অটো চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার

2022-09-06T15:15:37+00:00
2022-09-06T15:15:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে যুবকের গলা কাটা লাশ উদ্ধার
সহিদুল ইসলাম, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৩:১৫ পিএম   (ভিজিট : ৫০২)
X

লালমনিরহাটের কালীগঞ্জে সুলতান মিয়া(৩৮)নামে এক অটো চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার কাকিনা ইউনিয়নের ইশোরকোল এলাকার তিস্তার একটি শাখা নদী থেকে লাশটি উদ্ধার করেন পুলিশ।

সুলতান মিয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার দর্জি পাড়া গ্রামের আব্দুল গফর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে তিস্তার একটি শাখা নদীর পাশেই সুলতান মিয়ার মরদেহটি এলাকার কয়েকজন দেখতে পেয়ে ইউপি সদস্যকে খবর দেন ওই ইউপি সদস্য কালীগঞ্জ থানায় খবর দেন। পরে ১১টার দিকে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রুসূল ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। উদ্ধারের সময় সেখানে থাকা একটি মোবাইল ও নগদ কিছু অর্থ উদ্ধার করেন পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) এটিএম গোলাম রসুল জানান, ঘটনা জানার পরেই পুলিশ সদস্যরা এসেই লাশটি শনাক্তের চেষ্টা করে। পরে লাশটি উদ্ধার করা হয়েছে। এ বিষয় থানায় সুলতানের পরিবার একটি হত্যা মামলা দায়ের করবেন বলেও তিনি জানান।

লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রথমে অটোচালক সুলতান মিয়ার পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছেছিল না। পরে উদ্ধারকৃত মোবাইল ফোন থেকে তার বাড়িতে যোগাযোগের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করেন। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy