মানিকগঞ্জ মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম, প্রতিবাদে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার এবং পৌরসভার সাবেক সচিব আবদুল আজিজের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

2022-09-06T15:25:39+00:00
2022-09-06T15:25:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জ মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম, প্রতিবাদে মানববন্ধন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৩:২৫ পিএম   (ভিজিট : ৩৯৪)
X

মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার এবং পৌরসভার সাবেক সচিব আবদুল আজিজের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ বেলা ১২টায় মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন মুক্তিযোদ্ধারা ও সমাজসচেতন ব্যক্তিবর্গ।

পুলিশ, পৌর পরিষদ এবং ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত পৌরসভার সচিব বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ (৭০) ডায়াবেটিস রোগে আক্রান্ত। তাই তিনি প্রতিদিন সকালে বাড়ি থেকে বাইরে হাঁটতে বের হন। গত রোববার সকালেও প্রাতর্ভ্রমণে বের হন। এ জেলা শহরের গঙ্গাধরপট্টি এলাকায় পেছন থেকে একটি মোটরসাইকেলে ধাক্কা লেগে পড়ে যান। এ সময় তিনি প্রতিবাদ করলে মোটরসাইকেল আরোহী পার্থ রায় ওরফে প্রিতম (২৫) উত্তেজিত হয়ে ওঠেন। তাঁর বাড়ি গঙ্গাধরপট্টি এলাকায়। একপর্যায়ে তিনি তাঁকে কিল-ঘুষি মারেন এবং লাঠি দিয়ে বেদম পেটান। এতে ওই মুক্তিযোদ্ধা মাটিতে লুটিয়ে পড়লে পার্থ মোটরসাইকেল নিয়ে চলে যান।

পরে স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। হামলায় তাঁর বাঁ চোখে মারাত্মক আঘাত পাওয়ায় তাঁকে ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। এ ঘটনায় গতকাল বিকেলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজের শ্যালক আমিনুল ইসলাম বাদী হয়ে পার্থকে আসামি করে একটি মামলা করেন।

এ ঘটনার প্রতিবাদে এবং আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বেলা ১২টায় শহরের প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন আয়োজন করেন জেলার মুক্তিযোদ্ধারা। প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে প্রবীণ বামপন্থী নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজাহারুল ইসলাম আরজু এর সভাপতিত্বে ও সমাজকর্মী মো.নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য  করেন মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মমিন উদ্দিন খান। জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো.জাকির হোসেন, কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ চান্দু দারোগা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার, বীর মুক্তিযোদ্ধা সংকর লাল ঘোষ, আঞ্চলিক সংগঠন পূর্বাশা নেতা বীর মুক্তিযোদ্ধা হানিফ মিয়া, মিজানুর রহমান মিন্টু, গৌরাঙ্গ সরকার ও মো.আওলাদ হোসেন প্রমুখ।

হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা, একজন মুক্তিযোদ্ধার ওপর বর্বরোচিত হামলায় আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায় 

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, মামলাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy