প্রচার বিমুখ স্বেচ্ছাসেবী! গরীব দুঃখী অসহায় মানুষের বন্ধু, একজন শাহবাজ খান সানি!

শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের দারিয়াপুর মহল্লার বাসিন্দা প্রচার বিমুখ স্বেচ্ছাসেবী একজন সাদা মনের মানুষ, সমাজ সেবক পর উপকারী

2022-09-06T15:55:23+00:00
2022-09-06T16:03:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রচার বিমুখ স্বেচ্ছাসেবী! গরীব দুঃখী অসহায় মানুষের বন্ধু, একজন শাহবাজ খান সানি!
শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৩:৫৫ পিএম  আপডেট: ০৬.০৯.২০২২ ৪:০৩ পিএম  (ভিজিট : ৫৫৬)
X


সিরাজগঞ্জের শাহজাদপুর  পৌর শহরের দারিয়াপুর মহল্লার বাসিন্দা প্রচার বিমুখ স্বেচ্ছাসেবী একজন সাদা মনের মানুষ,  সমাজ সেবক পর উপকারী গরীবের বন্ধু, উদার মনের  মানুষ। একজন শাহবাজ খান সানি! যিনি নিরবে নিভৃতে গরীব দুঃখী অসহায় মানুষের সেবা করে চলেছেন । 

গত কয়েক বছর ধরে পথে প্রান্তরের মানুষের পাশে দাড়িয়েছেন সেবা দিয়েছেন। নিজে ব্যাক্তিগতভাবে অর্থ ব্যায় করে যেমন মানুষের সেবা দিচ্ছেন আবার ভাই বোনদের গড়ে তোলা সংস্থা থেকে এনেও মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। 

শাহবাজ খান সানি বিভিন্ন সময়ে এলাকার গরীব দুঃখী অসহায় মানুষের পাশে নতুন ঘর, হুইল চেয়ার, খাদ্য, কাপড়, টিউবওয়েল,  আসবাবপত্র, নগদ অর্থ সহযোগিতা,গরীব মেয়েদের বিয়েতে সাহায্য  করা সহ বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ করে আসছে বিগত কয়েক বছর ধরে। 

মানুষের বাড়ীতে গিয়ে সেবা করতেও তিনি ছুটে গিয়েছেন বিভিন্ন পথে প্রান্তরে৷ এতগুলো বছর ধরে সেবা দিয়ে আসলেও প্রচারে আসার খুব একটা আগ্রহ নেই তার ।  তিনি প্রকৃত অর্থে মানুষের সেবা দিতে চান, মানুষের পাশে দাড়াতে চান, সহযোগীতার হাত বাড়াতে চান। লোক দেখানো সেবা তিনি করতে চান না। সত্যিকারার্থে  মানুষের সেবা করতে চান।  প্রচার করে লোক দেখানো সেবা করতে চান না৷ প্রচারে বড় হতে চান না। শুধু সেবাটুকু করতে চান। প্রচার করে নিজেকে নিয়ে ঝর তুলতে চান না।  যতদিন বেঁচে থাকবেন  ততদিন মানুষের সেবা করতে চান শাহবাজ খান সানি । 

শাহবাজ খান সানির মতো সমাজ সেবককে এই সমাজে দরকার। তার এই সেবামুলক কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ।

বাবু/এসএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy