ডোমারে এক কর্মকর্তা ৩ দপ্তর প্রধানের দায়িত্বে

রতন কুমার রায়,ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি স্থল বন্দরের দায়িত্বরত ফিসারিস কোয়ারেন্টাইন অফিসার আঙ্গুরী বেগম একাই তিনটি দপ্তর প্রধানের দায়িত্ব পালন

2022-09-06T16:04:19+00:00
2022-09-06T16:04:19+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ডোমারে এক কর্মকর্তা ৩ দপ্তর প্রধানের দায়িত্বে
রতন কুমার রায়,ডোমার (নীলফামারী)
প্রকাশ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৪:০৪ পিএম   (ভিজিট : ৪৬৫)
X


নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি স্থল বন্দরের দায়িত্বরত ফিসারিস কোয়ারেন্টাইন অফিসার আঙ্গুরী বেগম একাই তিনটি দপ্তর প্রধানের দায়িত্ব পালন করেছে। এতে ব্যাহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম, কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ জনগন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ডোমার উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ শারমিন আক্তার অন্যাত্র বদলী হওয়ায় উপজেলার চিলাহাটি স্থল বন্দরের দায়িত্বরত ফিসারিস কোয়ারেন্টাইন অফিসার আঙ্গুরী বেগমকে উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

অপরদিকে পাশ্ববর্তী ডিমলা উপজেলার মৎস্য কর্মকর্তা মোছাঃ শামীমা আক্তার মাতৃকালীন ছুটিতে থাকায় আঙ্গুরী বেগমকে ডিমলা উপজেলার মৎস্য কর্মকর্তারও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এখন তিনি একাই তিন দপ্তর প্রধানের দায়িত্ব পালন করছেন।

এ ব্যাপারে আঙ্গুরী বেগমের সাথে কথা বললে তিনি জানান, আমি তিনটি  দপ্তরের দায়িত্ব পালন করছি। আমার একার পক্ষে ৩ স্থানে দায়িত্ব পালন করা খুব কষ্টের।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy