প্রকাশ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৪:১০ পিএম (ভিজিট : ২৯২)

X
ঢাকার আশুলিয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস অভিযান চালিয়ে আনুমানিক এক কিলোমিটার ব্যাপী এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর ) দিনব্যাপী অভিযানে আশুলিয়ার কাঠগড়া সরকার বাড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ পাইপলাইন তুলে ফেলার পাশাপাশি অবৈধ সংযোগে ব্যবহৃত রাইজারগুলো জব্দ করা হয়।
এ ব্যাপারে প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম জানান, আমরা আশুলিয়ার কাঠগড়া এলাকায় অভিযান পরিচালনা করেছি। এখানে প্রায় এক কিলোমিটার ব্যাপী নেয়া অবৈধ গ্যাস সংযোগ সম্পূর্ণ ভাবে আমরা বিচ্ছিন্ন করেছি। এতে করে আনুমানিক পাঁচশত বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। তিতাসের মূল লাইন থেকে অবৈধভাবে একটি অসাধু চক্র এসব সংযোগ প্রদান করেছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন সহ অবৈধ পাইপলাইন ও রাইজারগুলো জব্দ করেছি। এধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে এসময় আরও উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক মোঃ আনিসুজ্জামান রুবেল সহ তিতাসের কারিগরি টিমের সদস্যগণ।
অভিযান চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আশুলিয়া থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
বাবু/এসএম