আখাউড়া স্থলবন্দরে ভ্রমণ কর বাবদ প্রায় ৬১ লাখ টাকা রাজস্ব আদায়

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয়সহ সাতটি অঙ্গরাজ্যের অন্যতম প্রবেশদ্বার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। যাতায়াত সুবিধা এবং ওপারে বিমানবন্দর থাকায় এ

2022-09-06T16:13:06+00:00
2022-09-06T16:13:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আখাউড়া স্থলবন্দরে ভ্রমণ কর বাবদ প্রায় ৬১ লাখ টাকা রাজস্ব আদায়
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৪:১৩ পিএম   (ভিজিট : ৩৯৮)
X


ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয়সহ সাতটি অঙ্গরাজ্যের অন্যতম প্রবেশদ্বার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। যাতায়াত সুবিধা এবং ওপারে বিমানবন্দর থাকায় এ ইমিগ্রেশন ব্যবহার করে দুদেশের যাত্রীরা খুব সহজেই ভ্রমণ করতে পারেন ভারত এবং বাংলাদেশের যে কোন স্থানে।ফলে এ স্থলপথ দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার বেড়েছে কয়েক গুন।

আখাউড়া আন্তর্জাতিক কাস্টম-ইমিগ্রেশন হয়ে ভারতে ভ্রমণকারী দেশি-বিদেশি পাসপোর্টধারী যাত্রীদের কাছ থেকে ভ্রমণ করবাবদ ২০২২-২৩ অর্থবছরের ১আগষ্ট থেকে ৩১ আগষ্ট পর্যন্ত এক মাসে সরকারের রাজস্ব আয় হয়েছে ৬০ লাখ ৮৯ হাজার টাকা। এই সময়ে ১২ হাজার ৫'শ ৭৭জন যাত্রী ভারতে গমন করেন। 

ভারতগামী যাত্রীদের কাছ থেকে ভ্রমণ কর আদায়ের কাজ করে থাকে আখাউড়া স্থলবন্দর সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। যাত্রীপ্রতি সরকার নির্ধারিত ৫০০ টাকা ভ্রমণকর আদায় করে থাকে। আগষ্ট মাসে যেসব যাত্রী ভারতে প্রবেশ করেছে তাদের ৯০ শতাংশ বাংলাদেশি এবং ১০ শতাংশ ভারতসহ অন্যান্য দেশের নাগরিক রয়েছে।

আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ উপপরিদর্শক স্বপন চন্দ্র দাস বলেন যাতায়াত সুবিধা ভালো থাকায় এ ইমিগ্রেশন ব্যবহার করে পাসপোর্টধারী যাত্রী পারাপার বেড়েছে কয়েক গুন।আমাদের ইমিগ্রেশন ভবনটি পুরাতন সে কারনে কিছু সমস্যা রয়েছে। এ বিষয় গুলি আমাদের উর্ধ্বতন কতৃপক্ষ অবগত আছেন। আশা করছি খুব শীগ্রই সমস্যা সমাধান হয়ে যাবে। যাত্রীর চাপ থাকার পরও আমরা যাত্রীদের আন্তরিকভাবে সেবা দিয়ে যাচ্ছি।

আখাউড়া শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোঃ মিজানুর রহমান চৌধুরী বলেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর আখাউড়া। দিন দিন এপথে যাত্রী পারাপার বৃদ্ধি পাচ্ছে। এতে করে সরকারেরও রাজস্ব আয় বৃদ্ধি পাচ্ছে। এ বন্দরের অবকাঠামোর কিছু সমস্যা রয়েছে। এই সমস্যা সমাধান হলে এই স্থলপথ হবে যাত্রীদের প্রথম পছন্দ।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy