প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ৪ চাল ব্যবসায়িকে অর্থদন্ড

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জে চার চাল ব্যবসায়িকে অর্থদন্ড করেছে ভ্রামাম্যন আদালত। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ বাজারে উপজেলা সহকারী কমিশনার

2022-09-06T16:22:11+00:00
2022-09-06T16:22:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ৪ চাল ব্যবসায়িকে অর্থদন্ড
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৪:২২ পিএম   (ভিজিট : ২৮২)
X


গাজীপুরের কালীগঞ্জে চার চাল ব্যবসায়িকে অর্থদন্ড করেছে ভ্রামাম্যন আদালত। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাফছা নাদিয়া পরিচালিত ভ্রাম্যমান আদালত এ অর্থদন্ড করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাফছা নাদিয়া জানান, দুপুরে কালীগঞ্জ বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় বাজারের ৪ চাল ব্যবসায়িকে ৪টি মামলায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় অর্থদন্ড করা হয়। এদের মধ্যে মেসার্স জামান ষ্টোরকে ৫ হাজার, বিসমিল্লাহ ষ্টোরকে ২ হাজার, মেসার্স রতন ষ্টোরকে ২ হাজার ও চাঁন মোহন ষ্টোরকে ৫ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট।  

এ সময় গাজীপুর পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক সিমু আক্তার, কালীগঞ্জ থানার উপ-পরির্দশক (এসআই) মো. রফিকুল ইসলাম, বেঞ্জ সহকারী মাহবুবুল ইসলাম,  পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিল।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy