ফেনীতে প্রাইভেটকার থেকে ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার

ফেনী প্রতিনিধি

সারাবাংলা

শহরের মহিপাল দুবাই হোটেলের সামনে (৬ সেপ্টেম্বর ) অভিযান চালিয়ে ১৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে, মাদক চোরাকারবারি মোঃ

2022-09-06T18:17:05+00:00
2022-09-06T18:17:05+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ফেনীতে প্রাইভেটকার থেকে ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার
ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৬:১৭ পিএম   (ভিজিট : ৩০৩)
X


শহরের  মহিপাল দুবাই হোটেলের  সামনে (৬ সেপ্টেম্বর ) অভিযান চালিয়ে ১৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে, মাদক চোরাকারবারি মোঃ শহিদ আলম মুন্না (৩১)কে গ্রেফতার করেছে র‌্যাব-৭ ফেনী ক্যাম্প। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

র‌্যাব-৭, ফেনী ক্যাম্প স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে  কিছু মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে  সকালে র‌্যাব-৭, সিপিসি-১, ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা- চট্টগ্রামগামী মহাসড়কের মহিপাল পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীতে দুবাই হোটেল এন্ড কাবাব হাউজ হোটেলের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট পরিচালনাকালে একটি সন্দেহজনক প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে উক্ত প্রাইভেটকারটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টকালে  উক্ত প্রাইভেটকারসহ মোঃ শহিদ আলম মুন্না (৩১)কে গ্রেফতার করে। আটককৃত  মুন্না জোরারগঞ্জ উপজেলার বারাইয়ারহাট পূর্ব হিঙ্গুলী গ্রামের মজিবুল হকের ছেলে।

প্রাইভেটকারটি (চট্ট মেট্রো- গ-১২-৭৮৩৫) তল্লাশী করে চালক মুন্নার প্রাইভেটকারের ভিতর হতে ১৯৮  বোতল ফেন্সিডিল উদ্ধার করে তাকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে সে জানায়, সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য (ফেন্সিডিল) ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরে ফেনীসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লক্ষ ৯৮ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের করা হয়েছে।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy