শার্শায় ভাতিজির মামলায় চাচা শ্রীঘরে!

রবিউল ইসলাম, বেনাপোল

সারাবাংলা

যশোরের শার্শা উপজেলায় আপন চাচার পরিবারবর্গের হাতে মারপিটে গুরুতর জখম হওয়া ভাতিজির মামলায় চাচা মহিবুল্লাহ শ্রীঘরে।মঙ্গলবার (৬সেপ্টেমবর) দিনগত

2022-09-06T18:21:16+00:00
2022-09-06T18:21:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শার্শায় ভাতিজির মামলায় চাচা শ্রীঘরে!
রবিউল ইসলাম, বেনাপোল
প্রকাশ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৬:২১ পিএম   (ভিজিট : ২৬৯)
X


যশোরের শার্শা উপজেলায় আপন চাচার পরিবারবর্গের হাতে মারপিটে গুরুতর জখম হওয়া ভাতিজির মামলায় চাচা মহিবুল্লাহ শ্রীঘরে। 

মঙ্গলবার (৬সেপ্টেমবর) দিনগত রাতে বাগআঁচড়া তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যরা তার নিজ বাড়ি সামটা গ্রাম হতে আটক করে। এর আগে মহিবুল্লা ও তার সন্ত্রাসী পুত্রদের হাতে বেধড়ক মারপিটের স্বীকার তানজিলা খাতুন হামলার বিচার চেয়ে যশোরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শার্শা আমলী আদালতে মামলার আবেদন করলে বিচারক বাদীর অভিযোগ আমলে নিয়ে থানায় এফ আই আর গ্রহণের আদেশ দেন।মামলাটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাগ আঁচড়া তদন্তকেন্দ্রের এস আই আলহাজ মারপিটের মামলায় আসামী মহিবুল্লাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান গ্রেফতারকৃতকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে। 

শার্শা থানার ডিউটি অফিসার জানান,গ্রেফতারকৃত মহিবুল্লাকে দুপুরে কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে। শার্শা থানার মামলানং-জি আর ২২০/২২ ও তাং ৫-৯-২০২২। 

মামলার বাদী তানজিলা জানান,মহিবুল্লা গ্রেফতার হওয়ার খবরে তার ছেলেরা আমাকে প্রাণনাশের হুমকীসহ পরিবারের সদস্যদের গালিগালাজ করছে। এমনকি বাড়িঘর ভেঙ্গে দেওয়ার হুমকি দিচ্ছে। তার ছেলেরা গুন্ডা প্রকৃতির ও এলাকায় উৎশৃঙ্খল কর্মকান্ড করে বেড়ায়। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

উল্লেখ্য উপজেলার বাগঁআচড়া ইউপির সামটা গ্রামে জমিজমা বিরোধের জেরে গত ২৭ মার্চ মহিবুল্লাগংদের অতর্কিত হামলায় গুরুতর জখম হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন তানজিলা খাতুন (৩৬)। মারপিটের ঘটনায় ক্ষতিগ্রস্থ কানের ও মাথায় রক্তজমাটবাধার দীর্ঘ চিকিৎসাশেষে স্থানীয় ভাবে মিমাংসা চেষ্ঠায় ব্যার্থ হয়ে ও আসামীপক্ষের লাগাতার হুমকী-ধামকীর মুখে সুবিচার প্রাপ্তির আশায় আদালতের দারস্থ হন ভুক্তভোগী তানজিলা।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy