নান্দাইলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি:

সারাবাংলা

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে স্থানীয় ব্যক্তিরা ওই যুবককে

2022-09-06T18:29:19+00:00
2022-09-06T18:29:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নান্দাইলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৬:২৯ পিএম   (ভিজিট : ২৮৬)
X


ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে স্থানীয় ব্যক্তিরা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আচার গাঁও ইউনিয়ন ধরগাঁও গ্রামের এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম হোসাইন (২৫)। তিনি বি বাড়িয়া জেলার সরাইল থানার পানি¯সর ইউনিয়নের বড়ইবাড়ি গ্ৰামের বাসিন্দা মৃত রজ্জব আলীর পুত্র

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, হোসাইন বিভিন্ন সময় নান্দাইল আসা যাওয়া করতেন এমন কি ওই কিশোরী সঙ্গে ফেসবুকে পরিচয় তারপর প্রেমের সুযোগে হোসাইন বাক্প্রতিবন্ধী মেয়েটির ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। মেয়েটির মা এসে ঘটনাটি দেখে ফেললে হোসাইন সটকে পড়ার চেষ্টা করেন। পরে বাড়ির লোকজন তাঁকে আটক করে পুলিশে খবর দেন। বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হোসাইনকে তাদের হাতে সোপর্দ করা হয়। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটক হোসাইন থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজ সন্ধ্যা ছয়টার দিকে বাংলাদেশ বুলেটিনকে জানান, হোসাইন নামের ওই যুবক প্রতিবন্ধী একটি মেয়েকে ধর্ষণ করেছেন মর্মে থানায় মামলার প্রস্তুতি চলছে। আটক হোসাইন জিজ্ঞাসাবাদ চলছে।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy